কৃষি কর্মকর্তা
আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গায় প্রথমবারের মতো একজন কৃষি কর্মকর্তার বদলির প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ কৃষকরা। গত বৃহস্পতিবার (২১আগস্ট ২০২৫) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপন আদেশে কৃষি অফিসার রেহেনা পারভীনকে হঠাৎ বদলি করা হয়।বদলির আদেশকে ‘অযৌক্তিক’ ও ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে আজ বুধবার আলমডাঙ্গা হাইরোডে আল তায়েবার মোড়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক অংশ নেন। এসময় বক্তারা বলেন,রেহেনা পারভীন একজন সৎ, দক্ষ ও কৃষকবান্ধব কর্মকর্তা। তিনি দায়িত্ব নেওয়ার পর আলমডাঙ্গায় কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাশাপাশি কৃষি অফিসার কঠোরভাবে ডিলার পয়েন্টগুলো মনিটরিং করছিলেন।
সে কারণে অনেক মুনাফা লোভী ব্যবসায়ীরা সার মজুত ও পাচার করা থেকে বঞ্চিত হয়েছে মূলত এসব জাগায়ই লাগাম টেনে ধরার কারণে একশ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীর অদৃশ্য শক্তির বলে তাকে বদলি করেছে।কৃষকরা তাদের “কৃষকবন্ধু” রেহেনা পারভীনের বদলি আদেশকে অযৌক্তিক ও অন্যায় বলে অভিহিত করেছেন। এসময় বক্তারা বলেন,‘রেহেনা পারভীন শুধু একজন অফিসার নন, তিনি মাঠ পর্যায়ের কৃষকের কাছে ভরসার প্রতীক।
তার উপস্থিতিতেই আলমডাঙ্গায় কৃষি খাতের দুর্নীতি ও অনিয়ম কমেছে। অনেক প্রভাবশালী ব্যবসায়ী এতে অসন্তুষ্ট হয়ে তার বদলির জন্য কৌশল নিয়েছে।মানববন্ধন শেষে কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
