মেডিক্যালে সুযোগ পেলেন সুবর্চরের কৃতি সন্তান শাফিন।

লেখক: এস এম রফিক মাহমু
প্রকাশ: ৭ মাস আগে

সুবর্ণচর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরের
ইয়াসির রাহাত শাফিন, এ বছর অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তির্ন হয়েছেন,
সে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মরহুম বীর মুক্তিযোদ্ধা আর্মি (অবঃ) জসিম উদ্দিন এর দৌহিত্র
ইয়াসির রাহাত শাফিন, তার পিতা মোঃ নাছির উদ্দীন, মাতা হাসিনা আক্তার তিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,
শাফিনের গ্রামের বাড়ি সুবর্ণচর উপজেলার,চরক্লার্ক ইউনিয়ন এর কেরামতপুরে,

সে নোয়াখালী জিলা স্কুল থেকে এস এস সি তে গোল্ডেন এ প্লাস এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে।
শাফিন ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে।

তার এ সফলতায় গ্রামের বাড়িতে আনন্দের জোয়ার বইছে, সে তার শিক্ষক বন্ধু বান্ধব ও বাবা মায়ের চেষ্টার কথা কৃতজ্ঞতার সহিত স্বরন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা আর্মি অবঃ মোঃ জসিম উদ্দিন এর সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ সাইফ উদ্দিন সজল এ প্রতিবেদককে জানান আমরা (২) দুই ভাই ও ৩ (তিন) বোনের মধ্যে শাফিনের মা সকলের বড়ো, আমাদের পরিবারের বড়ো বোনের সন্তান শাফিনের মেডিক্যালে চান্স পাওয়ায় আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি,
তিনি দেশবাসীর কাছে শাফিনের জন্য দোয়া চেয়েছেন।
তিনি বলেন সে যেন একজন ভালো ডাক্তার হয়ে দেশের মানুষ সেবা করতে পারে তার জন্য দোয়া করবেন।