নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলও পথসভা অনুষ্ঠিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৮ মাস আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও অবৈধ কর্মসূচির প্রতিবাদে আজ (১২ নভেম্বর) সন্ধ্য ৬ ঘটিকায় চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, মোঃ মিলন মাহমুদ, সদস্য গুরুদাসপুর পৌর বিএনপি, বজলুর রহমান, সদস্য, পৌর বিএনপি, মিজানুর রহমান মিজান, সদস্য, পৌর বিএনপি, মোঃ ইনামুল হক, সাবেক যুগ্ম সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, এমদাদুল হক, পৌর শ্রমিক নেতা, শামীম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ রাঙ্গা মোল্লা, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, আব্দুল আজিজ, সদস্য পৌর স্বেচ্ছাসেবক দল, সুজাউদ্দৌলা সুজন, উপজেলা ছাত্রদল, মিহাল, পৌর ছাত্রদল, তোহা রহমান, আহ্বায়ক, কলেজ ছাত্রদল। উক্ত পথ সভা সঞ্চালনা করেন, দেওয়ান সুজন, সাবেক প্রচার সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি। এছারাও উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।