জামায়াতপন্থী ভিসির বিরুদ্ধে অভিযোগ তুললেন ভিপি প্রার্থী আবিদ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ডাকসু ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, “জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছেন। স্বাধীনতা বিরোধীদের জন্য এই ক্যাম্পাস কোনো জায়গা নয়।”নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর টিএসসি ও রোকেয়া হল ঘুরে সিনেট ভবনের দিকে মিছিল নিয়ে যায়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসন ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে প্রায় এক ঘণ্টা টিএসসির ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন ভিপি প্রার্থী আবিদসহ ছাত্রদল নেতাকর্মীরা। তবে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা তাদের ঢুকতে দেননি। অবশেষে ব্যর্থ হয়ে তারা বাইরে থেকে মিছিল করেন। এদিকে গণনার সময় ভেতরে উপস্থিত ছিলেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম।

এর আগে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, “অমর একুশে হলে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি, তারাও বলেছেন কারচুপি হয়েছে। এটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।”এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কারচুপি সহ তিনটি অভিযোগ জমা দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম।