নিজস্ব প্রতিনিধি:
এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে দলটির কোনো আপত্তি নেই।রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।তিনি বলেন, সংসদের উচ্চকক্ষে (আপার হাউজ) পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে আমরা একমত হয়েছি।
তবে আমাদের দাবি, নিম্নকক্ষসহ (লোয়ার হাউজ) উভয় কক্ষেই পিআর পদ্ধতি চালু করা। এ বিষয়ে আমরা আন্দোলন করব এবং তা বাস্তবায়নের চেষ্টা করব।ডা. তাহের আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা তা স্বাগত জানাই।
তিনি যোগ করেন, “আমাদের দাবি খুবই স্পষ্ট—আমরা নির্বাচন চাই, তাতে অংশগ্রহণও করতে চাই। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেটিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এজন্য ঐকমত্য কমিশনের সুপারিশগুলোকে আইনি ভিত্তি দিতে হবে, তা বাস্তবায়ন করতে হবে এবং সেই ভিত্তিতেই আগামী নির্বাচন আয়োজন করতে হবে।”
