বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেবে মোবাইল অপারেটররা, জানুন কিভাবে পাবেন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আসছে ১৮ জুলাই (শুক্রবার) মোবাইল গ্রাহকদের জন্য এক জিবি করে ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বুধবার (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাইকে “ফ্রি ইন্টারনেট ডে” ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে ৯ জুলাই দেশের মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সকল গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রি প্রদান করে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মনিরুজ্জামান জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, ১৮ জুলাই স্মরণে দেশের সকল মোবাইল গ্রাহক ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন।

যেভাবে ফ্রি ডাটা পাবেন:

গ্রামীণফোন (GP): *121*1807#

#রবি (Robi): *4*1807#

#বাংলালিংক (Banglalink): *121*1807#

#টেলিটক (Teletalk): *111*1807#

#এই কোডগুলো ব্যবহার করে আপনি ফ্রি ইন্টারনেট অ্যাকটিভেট করতে পারবেন ১৮ জুলাই থেকে।