এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫%।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। গত বছর (২০২৪) এই হার ছিল ৮৩.০৪ শতাংশ, অর্থাৎ পাসের হার এবার উল্লেখযোগ্যভাবে কমেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এই ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, যার মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ছিলেন ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। যদিও পরীক্ষার প্রথম দিনে সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, পরবর্তীতে অনুপস্থিতির এই সংখ্যা আরও বেড়েছিল। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।