আনসার-ভিডিপির ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ: নাসিরের সাফল্যের গল্পে নতুনদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা

লেখক: Tushar Imran
প্রকাশ: ২ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধিঃ

৭ই সেপ্টেম্বর ২০২৬,বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত চলমান Digital Marketing For Freelancing প্রশিক্ষনে কুমিল্লা জেলা কার্যালয়তে ট্রেইনিং চলাকালীন সময়ে ক্লাসে ট্রেইনারের (সাবেক ট্রেইনার-বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী,বরিশাল) মাধ্যমে গত ৩য় ব্যাচের একজন প্রশিক্ষনার্থী মো. নাসির আহমেদ যিনি বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী, বরিশালের সাবেক প্রশিক্ষনার্থী ছিলেন।

তার সাথে বর্তমান ব্যাচের প্রশিক্ষনার্থীদের আরো মোটিভেট করার জন্য ভিডিও কলে ভার্চুয়ালি যুক্ত হন। উক্ত ভার্চুয়াল কথোপকথন এ তিনি তার সফলতার গল্প তুলে ধরেন-“আমি বর্তমানে ছোট একটি এজেন্সি রান করছি যেখানে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি এবং আমি যা শিখেছি তা সকলকে শেখানোর মাধ্যমে প্রশিক্ষন দিয়ে থাকি। আমি প্রথমে ২ জন প্রশিক্ষনার্থী দিয়ে শুরু করেছিলাম তারপর তাদের মাধ্যমে আমার ব্যাচে বর্তমানে ২২ জনের মতো শিক্ষার্থী রয়েছে। নিজের কাজের চাপ কমানোর জন্য আমি আমার টিমে একজনকে হায়ার করার মাধ্যমে কাজটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি যার মাধ্যমে অপরকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ১০ হাজার টাকা করে প্রতি মাসে স্যালারি প্রদান করি। এছাড়াও আমি গত (আগষ্ট-২০২৬) মাসের আমার নিজের ইনকামের কথা যদি বলি,আমি গত মাসে ৪৭ হাজার টাকা ইনকাম করেছি। এছাড়াও আমি আমার এজেন্সিটাকে সামনে আরো বড় করতে চাই সকলের কাছে দোয়া চাই।”এরপরে আনসার ভিডিপি জেলা কার্যালয়তে চলমান প্রশিক্ষনের প্রশিক্ষনার্থীদের ক্যারিয়ার নিয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী, বরিশালের এই সাবেক প্রশিক্ষনার্থী।