হোসেনপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ৬ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“জনসংখ্যা নয়, জনসম্পদে পরিণত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমান, শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম এবং জিনারী ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ.কে.এম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক ফরিদ আহমেদ , মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, আফজালুর রহমান উজ্জ্বল ও জাকারিয়া রহমান। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ছয়জনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। ইউএনও কাজী নাহিদ ইভা তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। সংবর্ধিতরা হলেন: ১. হাসিনা আক্তার তামান্না – শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, ৩ নম্বর ওয়ার্ড, আড়াইবাড়িয়া ইউনিয়ন২. পারভীন আক্তার – পরিবার কল্যাণ পরিদর্শিকা, সিদলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র৩. শামীম আহমেদ – শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, গোবিন্দপুর ইউনিয়ন৪. গোলাপ মিয়া – শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শাহেদল ইউনিয়ন৫. শ্রেষ্ঠ ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র – সিদলা ইউনিয়ন৬. শ্রেষ্ঠ ইউনিয়ন – শাহেদল ইউনিয়ন পরিষদবক্তারা বলেন, “পরিকল্পিত পরিবার, সুস্থ মা–শিশু এবং দক্ষ জনশক্তিই টেকসই উন্নয়নের ভিত্তি। পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”