সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক খালেদ হাসান বিচারপতিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত সাবেক এই প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, জুলাই আন্দোলনের সময় গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয় কিশোর আব্দুল কাইয়ূম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার দুই পায়ে ব্রাশ ফায়ার করলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত কিশোরের বাবা আলা উদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৪৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়।উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।