ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১২ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্রগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২৫১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৪৭ জন, সিলেট বিভাগে ৭ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১২ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরে এ যাবত মোট ৪৬ হাজার ৬৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে ১ হাজার ৫৪ জন চিকিৎসাধীন আছেন।উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।