গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
১০ ডিসেম্বর ২০২৫, গুরুদাসপুর: বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকারের সুরক্ষা, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সকাল ১০টায় গুরুদাসপুর শাপলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “মানবাধিকারের মর্যাদা রক্ষা—মানবতার শ্রেষ্ঠ দায়িত্ব।
শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এম.এম আলী আক্কাছ – সভাপতি, চলনবিল প্রেসক্লাব, সভাপতিত্ব করেন- মোঃ মজিবুর রহমান মজনু – সহ-সাধারণ সম্পাদকবাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, গুরুদাসপুর উপজেলা শাখা,অনুষ্ঠান পরিচালনা করেন-এড. শরিফুল ইসলাম ইমন – সাধারণ সম্পাদকআরো উপস্থিত ছিলেন কে.এম রাকিবুল ইসলাম – সহ-সাধারণ সম্পাদকরাকিবুর রহমান রাজা – সদস্য, আলহাজ্ব রুবেল আলী – সদস্য, মোঃ মশিউর রহমান মিঠু, স্বপন খান রাকিব, মোঃ মাজিদুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন, মোঃ আল আমিন, মোঃ সজল আহমেদ সহ প্রমুখ। বক্তারা আরও বলেন, মানবাধিকার শুধু আইনগত অধিকার নয়—এটি মানুষের জন্মগত অধিকার। তাই সমাজের প্রতিটি স্তরে মানবাধিকারের প্রতি সম্মান ও চর্চা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।র্যালি ও সভা শেষে মানবাধিকার সুরক্ষায় সর্বস্তরের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
