গুরুদাসপুর পৌরসভার ৪র্থ তলার অবশিষ্ট কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১০ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে পৌর ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৌর ভবন এলাকায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে গুরুদাসপুর পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অবশিষ্ট কাজ সমাপ্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।গুরুদাসপুর পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অসমাপ্ত কাজ সম্পন্ন হলে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা হবে এবং পৌরসভার নাগরিক সেবার পরিধি বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। পৌরসভার প্রশাসক ফাহমিদা আফরোজের সার্বিক পরিকল্পনায় প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে গুরুদাসপুর পৌরসভা।

কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহ এন্টারপ্রাইজ, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর। প্রতিষ্ঠানটির ঠিকাদার মোঃ সেলিম শাহ্।পৌর প্রশাসনের পক্ষ থেকে আশা করা হয়েছে, ভবনের অবশিষ্ট কাজ সম্পন্ন হলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিকদের সেবা প্রদানে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, প্রকৌশলী, মিলন মিয়া, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, পৌর সচিব হাসান আলি, পৌর কর্মচারী এ্যাসোসিয়েশন এর সভাপতি রাশিদুল ইসলাম, এম. সময় হাসান, আহ্বায়ক, উপজেলা যুবদল, মোঃ ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল, ইমান আলী দুলু যুগ্ম আহ্বায়ক নাজিরপুর ইউনিয়ন যুবদল, সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।