কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের ৫ শহীদের প্রতি শ্রদ্ধা উপজেলা প্রশাসনে।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১২ মাস আগে

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন উপজেলা প্রশাসমঙ্গলবার (৫ আগস্ট) সকালে কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের শহীদ মোঃ লোকমান হোসেন, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের শহীদ মোশাররফ, রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের শহীদ মো. সিফাত হাওলাদার, আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শহীদ মো. রফিকুল সরদার ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো.হাসিবুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম ও কালকিনি থানার (ওসি) কে.এম সোহেল রানা প্রমুখ।‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।