২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

সিলেটের আবাসিক হোটেল থেকে বদির ছেলে ও ভাইসহ চারজন আটক।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এর আগে গভীর রাত থেকেই হোটেলটির সামনে অবস্থান নিয়ে নজরদারি শুরু করে পুলিশ। একপর্যায়ে হোটেলটি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়।আটক ব্যক্তিরা হলেন—সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গ্র্যান্ড প্যালেস হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। এ তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। এ তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।