গুরুদাসপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুলাল সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

নাটোরের গুরুদাসপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ২৮/৯/২৬ ইং বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। আজ সোমবার বিকাল ৫ টার দিকে বের হওয়া এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পৌর মেয়র প্রার্থী দুলাল সরকার। মিছিলটি পৌরসদরের চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে এক পথ সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপকর্ম তুলে ধরে কড়া হুশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন, দুলাল সরকার ও বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো: আমজাদ হোসেন, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা বিএনপি, সুফি মো: আবু সাইদ, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর বিএনপি, সরদার হারুনুর রশিদ, সদস্য গুরুদাসপুর পৌর বিএনপি, আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদল, মাসুদ রানা প্রামানিক, আহবায়ক (ভা:) গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, রবিউল করিম শাহ, আহবায়ক, গুরুদাসপুর উপজেলা শ্রমিকদল, মো: শফি, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা শ্রমিকদল, মো: ইমদাদ, সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর শ্রমিকদল, রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, সিদ্দিকুর রহমান, আহবায়ক, গুরুদাসপুর পৌর কৃষক দল, মো: মাহফুজ, যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর পৌর যুবদল, আব্দুল আলিম প্রামানিক, সদস্য সরকারি বাঙলা কলেজ ছাত্রদল (ঢাকা), মাফিউল ইসলাম অপু, যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল, আনাস আলি আসলাম, সাধারণ সম্পাদক, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদল,আমার রোকসানা আক্তার লিপি, সাবেক ভাইস চেয়ারম্যান, অঞ্জলী আফসারী, সভা নেত্রী, উপজেলা মহিলা দল, এছাড়াও বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিক্ষোভ মিছিলে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির বিভিন্ন সংগঠনের শতশত নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও কর্মীরা আলহাজ্ব মোঃ দুলাল সরকারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।