নিজ মেয়েকে ৬ মাস ধরে ধ*র্ষ*ণ, নিজের মোবাইলেই করতেন ভিডিও।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ minutes ago

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদীতে ১৪ বছর বয়সী এক মাদরাসাপড়ুয়া মেয়েকে প্রায় ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবা হালিম মিয়ারবিরুদ্ধে। ধ*র্ষণের সময় নিজেই আবার মোবাইল ফোনে ভিডিও ধারণও করতেন ।

ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত হালিম মিয়া পেশায় মিশুকচালক। তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ১৪ বছর বয়সী বড় মেয়েটিই দীর্ঘদিন ধরে তার নি’র্যাতনের শিকার হয়ে আসছিল।

ভুক্তভোগী কিশোরীর মা জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। এ সুযোগে সৎ মা বাসার বাইরে থাকলে খালি বাসায় মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন বাবা। ধর্ষণের পর ঘটনার ভিডিও নিজ মোবাইল ফোনে ধারণ করে রাখতেন বলেও অভিযোগ রয়েছে।সম্প্রতি ভুক্তভোগীর সৎ বোন গর্ভবতী হওয়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় বাবা হালিমের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে তিনি ভিডিও দেখতে পান।

সংগ্রহীত