জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠা করার বলিষ্ঠ কণ্ঠস্বরের এক নাম নাছিরুজ্জামান।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থীদের জনগণের কাছে দোয়া ও জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক সেই ধারাবাহিকতায় মশিন্দা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতের ইসলামির মনোনীত প্রার্থী নাছিরুজ্জামান, সে প্রতিটা মুহূর্ত সামাজিক ধর্মীয় জনোদুর্ভোগ সকল সমস্যায় জনগণের কাছে আস্থা ও বিশ্বাস অর্জন করে, ৪ নং মশিন্দা ইউনিয়নের মানুষের মন জয় করেচলেছেন।

এই তরুণ নেতা মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের মোঃ ওয়াফের উদ্দিনের ছেলে, মাতা মোছাঃ আমিনা বেগন, জন্ম ১২/ ৬/ ১৯৯০ সালে, শিক্ষাজীবন SSC -শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রাজশাহী, ছাত্র জীবন থেকেই নাছিরুজ্জামান ছিলেন ধর্মভীরু, ও ন্যায়পরায়ণ, সত্য কথা বলতে কখনো পিছু হটেননি। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, তাই তার চারিত্রিক সকল বিষয় বিবেচনা করে।

বাংলাদেশের জামায়াতে ইসলামী দল দায়িত্ব রাজশাহী মহানগরীর,৬-নাম্বার ওয়ার্ড সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পাবার পর থেকে বিগত ফ্র্যাসিস্টন সরকারের ১৭ বছর অন্যায় অত্যাচার গুম, খুন, মিথ্যা সাজানো মামলা ইত্যাদির বিরুদ্ধে সকল রাজপথে আন্দোলন সংগ্রাম অংশ গ্রহণ করেছেন। একি সঙ্গে জামায়াতে ইসলামী দলিও সকল নির্দেশনা দায়িত্বের সঙ্গে ইনসাফের সঙ্গে কাজ করাই, দলীয় নির্দেশনা মোতাবেক ডেন্টিস মোঃ নাছিরুজ্জামান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং মশিন্দা ইউনিয়ন শাখা দায়িত্ব পালন করে আসছেন।

তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে তরুণ বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিবাদী ন্যায়পরায়ণ এই নেতা কে মশিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে ডেন্টিস মোঃ নাছিরুজ্জামান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং মশিন্দা সকল নেতা কমী সমর্থক নিয়ে মসিন্দা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ছুটে চলেছেন। এবং বিপদে প্রতিটা মুহূর্ত তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

ডেন্টিস নাছিরুজ্জামান বলেন আমি আমাদের এই অবহেলিত মশিন্দা ইউনিয়ন কে ন্যায়পরায়ণ ও ইনসাফ , সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দলিও ভাবে আমাকে সিদ্ধান্ত নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী করেছে। আর আমি আমার শিক্ষা ও জনগণের দোয়া এবং সহযোগিতা নিয়ে, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি। তাহলে এই মশিন্দা ইউনিয়নে তরুণ যুবকদের মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলার জন্য প্রতিটা ওয়ার্ডে সেমিনার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা করবো এবং রাস্তা ঘাট উন্নয়ন করার জন্য কাজ করবো, একি সঙ্গে বাল্যবিবাহ , ও ইসলামভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষ কে নিজের ঈমান এবং আমলের জন্য উৎসাহিত করব।

মশিন্দা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসকদের মা, বোনদের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ৯ টি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের নিয়ে উঠার বৈঠক করবো যা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা পরামর্শ প্রদান করা হবে , যার মাধ্যমে আমাদের ইউনিয়নের মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা নিজেরাই নিতে পারে এমন শিক্ষা প্রদান করা হবে। বাংলাদেশ জামায়াতের ইসলামি এমন একটি দল যেখানে কোন বৈষম্যর সুযোগ নেই তাই আমার মশিন্দা ইউনিয়নে কোন সরকারি সুযোগ-সুবিধা আত্মীয়করণ অথবা দলীয়করণ করা হবে না, মানুষের ন্যায্য অধিকার সে যেটা পাবার অধিকার রাখে , সে সেই অধিকার সঠিক ভাবে বিতরণ করা হবে, আমার পিতা মাতা, আমার শিক্ষক আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকেন এই শিক্ষাই দিয়েছে।

তাই আমি মনে করি জনগনে একমাত্র আশা ন্যায় প্রতিষ্ঠা সুশাসন এবং জনগণের ন্যায্য অধিকার এরি মধ্যে আমি জনগের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি, আমি মনে করি আল্লাহ সকল পরিকল্পনাকারী তিনি চাইলে আর জনগনে দোয়াই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মশিন্দা ইউনিয়নের মানুষ তাদের সেবক হিসেবে আমাকে তাদের পাশে রাখবে ইনশাল্লাহ, আমি মশিন্দা ইউনিয়নের সকল দলমত ধর্ম বর্ণ মানুষের কছে দোয়া সমর্থন সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি ।