নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে শ্রমিকের মজুরি নিয়ে সালিশি বৈঠকে মারামারী ঘটনায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উভয় পক্ষ। আজ রবিবার বিকাল ৩ টার দিকে পৃথক পৃথকভাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী হাবিল শেখ,সাইফুল ইসলাম প্রমুখ। অপর দিকে উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী জহুরুল ইসলাম। এসময় ভুক্তভোগী উভয় পক্ষের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
