ধারাবারিষায় নিষিদ্ধ আ’লীগের নাশকতা ও এনসিপি-জামাতের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য এবং এনসিপি-জামায়াতের কথিত অপপ্রচারের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান হেনার নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে ধারাবারিষা নয়াবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ধারাবারিষা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় বক্তব্য তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন কাওছার, ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন চুনু, ধারাবারিষা ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য মো. লিটন ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক তানভীর রহমান বাচ্চু।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।