মাদারীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন।

লেখক: ওপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদক বিরোধী র‍্যালী উৎসব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ.এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল এর সঞালনায় অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা, জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, সরকারি কৌসুলী এ্যাডভোকেট এমারাত হোসেন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, প্রগতি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসাস এর প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী সহ অন্যরা।সভায় মাদকের কুফল সম্পর্কে বক্তারা বলেন, মাদক নির্মূল করতে হলে জনসচেতনতা প্রয়োজন। শুধু আইনের প্রয়োগ করে সমাজ থেকে এটি নির্মূল করা সম্ভব নয়। মাদক শুধু দেশীয় নয় একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাবে দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতিসহ সবকিছুই হুমকির মুখে পড়ে। মাদকের ভয়াল থাবায় দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে। এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। সভায় বক্তারা আলো বলেন, মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে। উন্নত রাষ্ট্র গড়তে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।